1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আজ ক্রীড়া সংগঠক এডভোকেট জিন্নাতুল ইসলামের ১৩ তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের প্রথিতযশা আইনজীবী, কৃতী রাজনীতিক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এডভোকেট জিন্নাতুল ইসলামের ১৩ তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ খ্রিস্টাব্দের আজকের দিনে (২১ ডিসেম্বর) ভক্ত-শুভানুধ্যায়ী সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

বর্নাঢ্য সংগঠনিক ও রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। ক্রীড়া অন্তঃপ্রাণ জিন্নাতুল ইসলাম কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও খেলাধুলার প্রসারে আমৃত্যু কাজ করে গেছেন।

এছাড়াও তিনি ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সম্পাদক, শোলাকিয়া ঈদগাহ মাঠ, মহিলা মাদ্রাসা এতিমখানা কমিটির দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি, অন্ধ কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং ওয়ালীনেওয়াজ খান কলেজ এর কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

এডভোকেট জিন্নাতুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল বারী, মাতা মরহুমা তাহেরা বেগম। ১৯৬৩ খ্রিস্টাব্দে তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৫ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর জিন্নাতুল ইসলাম কৃষি বিভাগের চাকুরিতে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় তিনি ১৯৭২ খ্রিস্টাব্দে ঢাকার তেজগাঁও কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং ১৯৭৮ খ্রস্টাব্দে ঢাকা সেন্ট্রাল কলেজ থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন।

এডভোকেট জিন্নাতুল ইসলাম বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ প্রাপ্তির পর ১৯৭৯ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন।
তিনি ১৯৮৮ এবং ১৯৮৯ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে আইনজীবী সমিতির সদস্যবৃন্দের আস্থা অর্জন করায় তিনি ১৯৯৯ খ্রিস্টাব্দে জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ হাইকোর্ট বার এসোসিয়েশন এর সদস্য ছিলেন।

এডভোকেট জিন্নাতুল ইসলাম একাধারে ১৬ বছর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মরহুম এডভোকেট জিন্নাতুল ইসলামের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো