1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য-আবুল হাসান এমপি কানাইঘাটের প্রতিবন্ধী যুবক রাসেল চাকরির আশায় ঢাকায় গিয়ে নিখোঁজ সংরক্ষিত নারী আসনে হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী আলোচনায় মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কানাইঘাটের রেহিমা বেগম নিখোঁজ আগামীকাল বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে- ইসি সানাউল্লাহ সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল

রমজানের আগেই ‘হকার সমস্যা’র সমাধান হবে :  মেয়র আনোয়ারুজ্জামান

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আসন্ন পবিত্র রমজানের পূর্বেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীর পারস্থ অস্থায়ী মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন কালে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, এর আগে বহুবার হকারদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোন কাজে এসেনি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানের জন্য প্রতিজ্ঞা করেছিলাম। তারই প্রেক্ষিতে হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করে নগরবাসীকে যানজট ও ফুটপাত মুক্ত শহর উপহার দিব।

তিনি আরও বলেন- দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বণ্ঠন করে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে এবং সিটেবাসীর দুর্ভোগ লাঘব হবে। একটি সুন্দর শহর নির্মাণ করতে সবার আগে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন। তাদেরকে নিয়েই আমি একটি ‘গ্রিণ, ক্লিন, স্মার্ট সিলেট’ নির্মাণ করবো।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবাশি^র আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ড. মিছবাউর রহমান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো