1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করেছে সরকার সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ

কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা

  • প্রকাশের সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৬৩ বার পড়েছে

অিনলাইন ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাধনার পর মুসলমানদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য উপলক্ষ।

তিনি আরও বলেন, ঈদ আমাদের শিক্ষা দেয় ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারি। তাই ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শাহেদ আহমদ বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসি, তবে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি কানাইঘাট উপজেলাবাসীর উদ্দেশে বলেন, প্রবাসে থাকলেও জন্মভূমি কানাইঘাটের মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় অটুট রয়েছে। এলাকার উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—পবিত্র ঈদুল ফিতর যেন সবার জীবনে বয়ে আনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। আল্লাহ যেন আমাদের সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।
ঈদ মোবারক।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো