1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

যৌন নিপীড়নের অভিযোগে বাবা গ্রেফতার

  • প্রকাশের সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮৪ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


ফেনীর সোনাগাজীতে নিজের ১১বছরের কন্যাকে যৌন নিপীড়নের মামলায় অটোরিকশা চালক সোয়েব আহম্মদ খানকে(৩১)গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকালে নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।নবাবপুর ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের একরামুল হক লাতু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোয়েব নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের আবু সাঈদ খান মিলনের ছেলে।সে ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে বসবাস করে।

পুলিশ,তার স্ত্রী জানায়,সোয়েব আহম্মদ খানের সঙ্গে ১২বছর পূর্বে একরামুল হক লাতু মিয়ার কন্যা শারমিনের বিয়ে হয়।তাদের ঘরে তিন কন্যা সন্তান রয়েছে।গত ২১জুলাই দুপুরে শারমিন কন্যাকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে শরীর টিপে দেয়ার কথা বলে নিজ কন্যাকে যৌন নিপীড়ন চালায়।পরে মা পাশের বাড়ি থেকে ফেরলে কন্যা শিশু বিষয়টি জানালে তিনি স্থানীয় ইউপি সদস্য সোহেলকে অবগত করেন।একপর্যায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।কিন্তু স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শারমিন আক্তার বাদী হয়ে স্বামী সোয়েব আহম্মদ খানকে আসামি করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনায় অভিযুক্ত বাবা সোয়েব আহম্মদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো