1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনষ্টিটিউশনের পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনষ্টিটিউশন সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ রোববার সকালে বাড়ি থেকে বের থেকে বের হন নাজমা। পরে অনেক খোঁজাখুজি তাকে পাওয়া যায়নি। বিকেলে আচমিতা জর্জ ইনষ্টিটিউশনের পুকুরে মরদেহ ভাসতে দেখে, এলাকাবাসী থানায় খবর দিলে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে পরিবারের লোকজন নাজমা আক্তারের মরদেহ বলে সনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানায়, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো