1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • প্রকাশের সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ্ আল শামীম।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত টিকাদান ক্যাম্পে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, ডা. আমীরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এইচপিভি টিকা অত্যান্ত নিরাপদ ও শতভাগ কার্যকর। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত সকল ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বাহিরে ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।

অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে ১০৫ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ৭ হাজার ৬৩০ জন ছাত্রী ও কিশোরীকে এই টিকা প্রদান করা হবে। তারমধ্যে, ৭হাজার ১৩৬জন ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে ৪৯৪ জন কিশোরী।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো