1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ১ আহত ২ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৭০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মিন্নত আলী মিনা (২৭) নামে এক জেলে নিহত হয়েছেন। এসময় আরো দুই জন আহত হন।

মঙ্গলবার (২০ জুন) বেলা ৩টায় উপজেলার দেওঘর ইউনিয়নের দক্ষিণ হাওর ও ইসলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মিন্নত আলী মিনা ও বড় ভাই জিন্নত আলীর ছেলে (ভাতিজ) ইয়াছিন মিয়া (৮) মিলে, মঙ্গলবার দুপুরে জাল দিয়ে গ্রামের দক্ষিণ হাওরে মাছ ধরতে যান। বেলা তিন টার দিকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময়, তারা বজ্রপাতের কবলে পড়ে মিনা মারা যান ও আহত হন ইয়াছিন আলী। পরে, তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মিনা’কে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, এই সময়ে দেওঘর ইউনিয়নের ইসলাম পুর গ্রামে আরজু মিয়ার স্ত্রী গৃহিনী রাশেদা বেগম (৬০) উঠানে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

সাত ও তিন বছর বয়সী এক ছেলে এক মেয়ের জনক নিহত মিনা উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের শরাফ আলী চতুর্থ ছেলে।

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো