1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

আধুনিক ও পল্লীগীতি গানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হলেন সাব্বির আহমেদ শিশির

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭০৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: এবার নতুন বছরের শুরুতেই লোকগীতি (পল্লীগীতি) গানে বাংলাদেশ টেলভিশনে তালিকাভুক্ত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃতি সন্তান সাব্বির আহমেদ শিশির। তিনি রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ লুৎফুর রহমানের পুত্র।

গত ৭ জানুয়ারী বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা থেকে প্রেরিত নথি- নং- বিটিভি/সঙ্গীত-১২ (অংশ-০৩)/অডিশন-গ্রেডেশন/২০২৩/৩৪-৩৫ স্বারকে সঙ্গীত শিল্পী নির্বাচনী পরিক্ষা-২০২৩ এর চুড়ান্ত পর্বের বাছাইয়ে লোকগীতি (পল্লীগীতি) আধুনিক গানের শিল্পী হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দেশ বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীন, শফি মন্ডল ও কিরণ চন্দ্র রায়ের সঙ্গে একই মঞ্চে সাব্বির আহমদ শিশির গেয়েছেন ‘শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়’।

এর আগে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় যন্ত্রসঙ্গীত’ পর্যায়ে দোতারা বাজিয়ে প্রথম হন এবং স্বর্নপদক লাভ করেন। এছাড়া একই বছর তিনি বাংলাদেশ স্কাউট থেকে জাতীয় পর্যায়ে ‘যন্ত্রসঙ্গীত’ বিষয়ে স্বর্ণপদক লাভ করেন সাব্বির আহমদ শিশির।তাছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘লোকসঙ্গীত’ প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

সাব্বির আহমদ শিশির এরই মধ্যে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে লোকসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত বিভাগে ‘জুনিয়র আর্টিস্ট’ তালিকাভুক্ত ছিলেন। ২০০৫ সালের ১৩ এপ্রিল জন্ম নেওয়া সাব্বির আহমদ শিশির বাউল গানের জগতে এখন পরিণত শিল্পী। তার গানের ভক্তরা এপার বাংলা- অপার বাংলা সহ প্রবাসী বাঙালীরাও।

সাব্বির আহমদ শিশির রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় এসএসসি পাশ করে এখন রাজধানীর নটরডেম কলেজে লেখাপড়া করছেন। এর পাশাপাশি তার সপ্ন তিনি সকলের দোয়ায় ও ভালবাসায় ‘দোতারা বাজিয়ে’ বাউল ঘরানার গান নিয়ে বহুদূর যেতে চান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো