1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আমাজনে উন্মোচিত হয়েছে ২৫০০ বছরের পুরোনো এক নতুন সভ্যতা

  • প্রকাশের সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আমাজন জঙ্গলে পাওয়া প্রাক-হিস্পানিক শহরগুলোর মধ্যে বৃহত্তম এবং প্রাচীনতম নেটওয়ার্ক আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদের এই আবিষ্কারে উন্মোচিত হয়েছে আড়াই হাজার বছরের পুরোনো হারিয়ে যাওয়া নতুন এক সভ্যতা।

এক হাজার বর্গকিলোমিটারের (৩৮৫ বর্গ মাইল) বেশি জায়গাজুড়ে বিস্তীর্ণ সভ্যতাটি এতদিন পূর্ব ইকুয়েডরের আন্দিজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যকার জঙ্গলে লুকিয়ে ছিল।

সম্প্রতি ফরাসি নেতৃত্বাধীন গবেষকদের একটি দল ওই এলাকায় প্রাচীন পাঁচটি শহরের অস্তিত্ব খুঁজে পান। শহরগুলো রাস্তার মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। এগুলোতে ছিল অন্তত ২০টি জনবসতি।

প্রত্নতাত্ত্বিক খনন এবং লেজার-ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে এই সভ্যতার উন্মোচন করেন প্রত্নতাত্ত্বিকরা। ফ্রান্সের সিএনআরএস গবেষণা কেন্দ্রের প্রত্নতাত্ত্বিক স্টিফেন রোস্টেইনের মতে, এটি অনেকটা ‘এল ডোরাডো’ আবিষ্কারের মতো ঘটনা।

তিনি জানান, আবিষ্কৃত শহরগুলোতে মাটির বাড়ি, আনুষ্ঠানিক ভবন এবং কৃষি নিষ্কাশন ব্যবস্থা থাকার প্রমাণ পাওয়া গেছে, যা আমাজনে আগে কখনোই দেখা যায়নি।

রোস্টেইন বলেন, তিনি প্রায় ২৫ বছর আগে প্রথমবারের মতো এই হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন খুঁজে পেয়েছিলেন। সেসময় অঞ্চলটিতে কয়েকশ মাটির ঢিবি লক্ষ্য করেছিলেন তিনি।

‘নিউইয়র্কের মতো শহর’
২০১৫ সালে দলবল নিয়ে আমাজনে অনুসন্ধান শুরু করেন এ গবেষক। তারা ছয় হাজারেরও বেশি মাটির ঢিবি এবং আয়তাকার প্ল্যাটফর্ম খুঁজে পান, যা ‘উপানো জনগোষ্ঠীর’ মানুষদের ঘরের ভিত্তি হিসেবে কাজ করতো। মেঝেতে পাওয়া যায় ফায়ারপ্লেস, ভুট্টা দিয়ে তৈরি বিয়ার রাখার জন্য সিরামিকের বড় বয়াম, পাথর, বীজ প্রভৃতি।

‘উল্লেখযোগ্য বিষয় হলো, শহরগুলো বড় ও সোজা রাস্তার মাধ্যমে সংযুক্ত, ঠিক যেন নিউইয়র্কের মতো’, বলেন রোস্টেইন। কিন্তু দুর্ভাগ্য, নগরসভ্যতায় এত উন্নত হয়ে ওঠা উপানো জনগোষ্ঠীর ভাগ্যে কী ঘটেছিল, তা আজও অজানাই রয়ে গেছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো