1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

করিমগঞ্জে দিনেদুপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়েছে

করিমগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে দিনে দুপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের জনৈক জালাল মিয়ার খালি ঘরে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির গোঙানির শব্দ শোনে মারাত্বক রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

এদিকে সন্ধ্যায় করিমগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেফতার করে। সে একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

শিশুটির পিতা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমাদের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো