1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস.এম তারেক আনাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তানভীর হাসান, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুল্লাহ আল শামীম প্রমুখ।

আগামী ১২ ডিসেম্বর দেশব্যাপী পরিচালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ১৮০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৪ হাজার ৫২৮ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।

জেলার ১৩টি উপজেলায় ১৭টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ৯১০টি টিকাদান কেন্দ্রে দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম সারির তত্ত্বাবধানে ৩৭৮ জনবল এবং মাঠ পর্যায়ে ১ হাজার ২০৭ কর্মী ছাড়াও ৪ হাজার ৬১৩ স্বেচ্ছাসেবক এ কাজে দায়িত্ব পালন করবেন।

অবহিতকরণ সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং ভিটামিন এ জনিত সমস্যাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মাহবুবুর রহমান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো