1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

গরমের শুরুতেই বন্ধ ফ্যান ও এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া জরুরি

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: দীর্ঘদিন এসি বা ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। না হলে ঘটতে পারে দুর্ঘটনা। যেহেতু শীতের পুরোটা সময় ধরেই এসি বন্ধ থাকে।
তাই গরমের শুরুতেই ফ্যান ও এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া জরুরি। কিভাবে নেবেন তা জেনে নিন-

– ফ্যান চালু করার আগে ভালো করে তা পরিষ্কার করে নিতে হবে। ডিটারজেন্ট যুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুখে নিলে সব ময়লা দূর হয়ে ফ্যান পরিষ্কার হয়ে যাবে।

– সম্ভব হলে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন।

– টেবিল ফ্যান চালানোর আগে তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।

– এসি সার্ভিসিং করানোর পরে চালু করবেন। পেশাদারদের মাধ্যমে চেকআপ ও সার্ভিসিং করিয়ে নিন।

– দীর্ঘদিন পর বন্ধ এসি চালু করতে গেলে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে। আবার এসি অনেক দিন বন্ধ থাকলে এর কুলিং ক্ষমতাও কমে যায়। সে ক্ষেত্রে এসির ভিতরে নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে।

– কুলিং যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এসির ভিতরে গ্যাস ফুরিয়ে গেছে। পরবর্তীতে গ্যাস রিফিল করে নিতে পারেন। ভুলেও কখনো ফ্যান ও এসি একসঙ্গে চালাবেন না। এতে বিদ্যুতের অপচয় ছাড়া আর কিছুই নয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো