1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি- খায়ের চৌধুরী, সম্পাদক- শ্রীকান্ত পাল

  • প্রকাশের সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫৪ বার পড়েছে

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনাতনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল খায়ের চৌধুরী (দৈনিক জনকন্ঠ ও দৈনিক শ্যামল) কে সভাপতি, এখলাছুর রহমান (দৈনিক আমাদের সময় ও দৈনিক জালালাবাদ) সিনিয়র সহ-সভাপতি, রহমত আলী হেলালী (দৈনিক আমাদের নতুন সময় ও শুভপ্রতিদিন) কে সহ-সভাপতি, শ্রীকান্ত পাল (দৈনিক সমকাল ও দৈনিক যুগভেরী)-কে সাধারণ সম্পাদক, এনামুল হক মুন্না (দৈনিক একাত্তরের কথা ও দৈনিক আমার সংবাদ) কে যুগ্ম সম্পাদক, মোরশেদ আলম লস্কর (দৈনিক সবুজ সিলেট ও জকিগঞ্জ কানাইঘাটের ডাক) কে সহসাধারণ সম্পাদক, আল হাসিব তাপাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক) কে কোষাধ্যক্ষ, সীমান্ত তরফদার মাসুদ (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রভাতবেলা) কে ক্রীড়া ও সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক, কে.এম মামুন (দৈনিক কাজির বাজার ও যায় যায়দিন) কে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক, রিপন আহমদ (দৈনিক মানবজমিন) কে তথ্য ও প্রযুক্তি সম্পাদক সম্পাদক, এমএ মালেক চৌধূরী, বদরুল হক খসরু ও অধ্যক্ষ আল মামুনকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভায় দৈনিক উত্তরপূর্বের আঞ্চলিক প্রতিনিধি আহমেদুল হক চৌধুরী বেলাল ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি উমর ফারুককে সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো