1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২,আহত ১৮ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২১৪ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও বাসের একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩ টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাট ও বাজারের পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে পিকআপের চালক হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ও বগুড়া জেলার আদমদীঘি এলাকার মুজিবুর রহমান (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নওগাঁ থেকে মহাদেবপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বগুড়া-ন-১১-১৫৫৪) সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত এবং ১৮ জনের বেশি মারাত্মক আহত হন।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালে নেয়ার পথে মুজিবুর রহমানের মৃত্যু হয়। আহত ১৭ জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, পিকআপ ও বাস জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো