1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

পীরগাছায় মাইক্রোবাসের চাপায় এক বদ্ধ নিহত হয়েছে : চালক ও মাইক্রোবাস আটক করা হয়

  • প্রকাশের সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫০ বার পড়েছে
News
★ মোঃরফিকুল ইসলাম লাভলু,রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ-

রংপুরের পীরগাছায় রাস্তা পারাপরের সময় মাইক্রোবাস চাপায় টুকু মিয়া(৭০)নামে এক বদ্ধ নিহত হয়েছে।গত শুক্রবার রাত ১১টার সময় উপজেলার কদমতলা বাজারে তাকে মাইক্রোবাস চাপা দিলে রাত পৌনে একটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।এসময় রনি মিয়া নামে আরো একজন আহত হয়েছে।নিহত টুকু মিয়া পূর্ব নগরজিৎপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানান,টুকু মিয়া ও রনি মিয়া রাস্তা পারাপারের সময় রংপুর থেকে সুন্দরগঞ্জ গামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদেররচাপা দেয়।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত টুকু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে একটায় তিনি মারা যান।

ঘটনার সময় বাজারের লোকজন মাইক্রো চালক সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী গ্রামের ফুল মিয়ার ছেলে সাদমান হোসেন(২১)কে মাইক্রোবাস সহ আটক করে।পরে পীরগাছা থানা পুলিশ আটক সাদমানকে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক(এসআই)আনিছুর রহমান বাদি হয়ে গতকাল শনিবার একটি মামলা দায়ের করেছেন।নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো