1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পলাশের মুক্তিযোদ্ধারা পেল ডিজিটাল সনদ-স্মার্ট কার্ড (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পড়েছে

সারোয়ার রুবেল,পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিনে মুক্তিযোদ্ধারা পেল ডিজিটাল সার্টিফিকেট-স্মার্ট কার্ড।

উপজেলার ৪০০ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর)দুপুরে পলাশ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বীর মুক্তিযোদ্ধাগণদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো