1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফিরোজ রশীদ ও সুনীল শুভকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।

গত শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।

যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।

নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে এবারের নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় জাতীয় পার্টি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দেন-দরবারের পর দলটি ২৬টি আসনে ছাড় পায়। এছাড়া ২৮৭টি আসনে প্রার্থী ঘোষণা দেয় জাপা। তবে, নির্বাচনের আগেই দলের ভঙ্গুর অবস্থার চিত্র সামনে আসতে থাকে। একে একে প্রার্থীরা ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আর ভোটের ফলাফলে ভরাডুবি হয় দলটির।  

জাতীয় পার্টি এবারের নির্বাচনে মাত্র ১১টি আসন পেয়েছে। এমনকি দলের দুর্গখ্যাত বৃহত্তর রংপুরেও প্রার্থীরা অনেকেই জামানত হারিয়েছেন। দলের এই ভরাডুবির জন্য নেতাকর্মীদের অনেকেই চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করছেন। নির্বাচনের পর জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বিক্ষোভও করেছেন নেতাকর্মীরা। তারা চেয়ারম্যান ও মহাসচিবকে পদত্যাগের আলটিমেটাম দেন।

বিবৃতিতে হেভিওয়েট এই দুই নেতাকে বহিষ্কারের কারণ জানায়নি জাতীয় পার্টি। তবে, ধারণা করা হচ্ছে, দলের নেতাকর্মীদের বিক্ষোভের পেছনে এই দুই নেতার হাত ইন্ধন পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো