1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

বিএনপি তেমন কিছুই করতে পারবে না : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • প্রকাশের সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি তেমন কিছু করতে পারবে না। তারা হরতাল ডেকেছে, অথচ গাড়ি চলছে। তিনি বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও করছে। এতে তেমন কিছু হবে না, হয়তো বা ৫ শতাংশ ক্ষয়ক্ষতি হতে পারে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকার ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি নিবন্ধিত দল, তারা নির্বাচনে আসেনি এটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহার করেছে। বিএনপি নির্বাচনে আসুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আসুক এটা আমরা চাই। কিন্তু তারা যে জ্বালাও পোড়াও অসদুপায় অবলম্বন করেছে সত্যিই দুঃখজনক। মন্ত্রী আরও বলেন, বিদেশিরা কে কি করল বা কে কি বলল এটা দেখার বিষয় না। যখন স্যাংশন দিবে তখন দেখা যাবে। আগে থেকে ভয় পাবার কিছুই নেই।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ভোট ভাল হবে আমি মনে করি। ভাল হচ্ছে আমি সকলকে আহ্বান জানাই ভোট দেয়ার জন্য। বাজার পরিস্থিতি নিয়ে এম এ মান্নান বলেন, বাজারে দাম আর বৃদ্ধি পাবে না। তবে আহামরি যে হুট করে কমে যাবে তাও না। ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমনের ভাল ফসল হয়েছে৷ উৎপাদন ভাল হচ্ছে ধীরে ধীরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে।

পরে তিনি তার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণ পরিদর্শন করেন। এ সময় তার সাথে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো