1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

মিঠামইনে আগুনে পুড়ে চারটি বসত ঘর ছাঁই (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২০৫ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে মঙ্গলবার ভোর রাতে ৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই। ৯৯৯ ফোন করে পায়নি সহযোগিতা, মসজিদের মাইকে ঘোষণা। স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর রাত ৩টায় উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরে শরীফপুর গ্রামে রান্না ঘরের চুলা থেকে আগুনে সুত্রপাত হয়। পরে, মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি বসতঘরে। এই আগুনে শরীফপুর গ্রামের দারগা আলীর ছেলে বিপুল মিয়া, জুটেল মিয়া, ফয়সাল মিয়ার চারটি বসতঘর, গোয়ালঘর, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র আগুন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি ঘর।

আগুন লাগার সময় ৯৯৯ ফোন মিঠামইন ফাইয়ার সার্ভিস সহযোগিতা চেয়েও পায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে, গ্রামের মসজিদে ঘোষণা করলে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে, ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা সংবাদিক হারুনুর রশিদ বলেন, আগুন লাগার সাথে সাথে ৯৯৯ ফোন করি। সাড়া না পেয়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়।

মিঠামইন ফাইয়ার সার্ভিসের, ফাইয়ার লিডার মোঃ আফসার উদ্দিন বলেন, কল পেয়ে আমরা ফেরিঘাটে গিয়েছি, তখন ফেরিবন্ধ থাকায় যেতে পারিনি। পরে, খবর পেলাম আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো