1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

’মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে… ফরিদা ইয়াসমিন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার পড়েছে

বেলাব প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট ) সকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন উদ্বোধন করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ আসলাম সানি (সিআইপি),বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান,নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো হাসান নিটুল’সহ প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্থাপিত জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে সংরক্ষণ করা হয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ফরিদা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে।’মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।’

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো