1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

যখন কল্পনারা উঁকি দেয়, কেন জানিনা বেরিয়ে পড়ি তোমায় খুঁজিতে।

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৪ বার পড়েছে

সাব্বির আহমেদ শিশির

যখন কল্পনারা উঁকি দেয়, আমার ঘুমের রাজ্যতে

কেন জানিনা বেরিয়ে পড়ি

আমি তোমায় খুঁজিতে।

ভোরের শিশির যেমন করে, মুক্তো ছড়ায় শীতে, তেমনি করে চাই তোমার প্রেম-সাগরে

আমি নিমজ্জিত হতে।

বৃষ্টি ভেজা এই দিবসের বৃষ্টি কণায় মেতে আপন সত্তাকে সঁপে দিতে

আমি চাই শুধু তোমাতে।

মনে পড়ে তোমায় সেই স্নিগ্ধময়ী লালচে গোধূলীতে হৃদয়ের কোমলতা দিয়ে সবকিছু ভুলে

চাই শুধু গল্পে আবদ্ধ হতে।

মনের মাধুরি মিশিয়ে আমি এঁকেছি তোমায় কল্পনাতে, বারে বারে তোমার গন্ধ পাই

আর মুগ্ধ হই তোমাতে।

পরিপূর্ণ চাঁদ আলোকিত করে শহর, সেই পূর্ণিমা রাতে, প্রার্থনারা তৃষ্ণার্থ মনে চাই

শুধু তোমাকেই পেতে।

শীতকে দমিয়ে বসন্ত আসে, ফুলের সুবাশ ছড়াতে, চাই আমাদের দুরত্বের সেই

প্রাচীরঘেরা দেয়াল ভাঙিতে।

আবেগগুলো কি মিশে যায়, ঐ কল্পনার ইতিতে? না..! তা ভেসে বেড়ায়

রিমঝিম বৃষ্টির প্রতিটি কণাতে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো