1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত : ২জন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৫৭ বার পড়েছে
News
প্রকাশক:মোঃমোশারফ হোসেন তোকদার :-


রংপুরের পাগলাপীরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০জন।

বুধবার(২০ জুলাই)বিকেলে সদর উপজেলার পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাপীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-হেলাল মিয়া(৩২)।অপরজনের এখনো পরিচয় জানা যায়নি।নিহত হেলাল মিয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুটি এলাকার সর্দারপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।

তারাগঞ্জ হাইওয়ে বালাবড়ি পুলিশ ফাঁড়ির ওসি শেখ মাহামুদ মোর্শেদ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে বাসের যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।নিহতদের মধ্যে একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।অপরের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


জাতীয় সংগীত

জরুরি হটলাইন


  জরুরি হটলাইন

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো