1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

রায়পুরায় সবজিবাহী ট্রাকচাপায় ৪ জন নিহত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আজ রোববার (২ অক্টোবর) সকাল ৮টায় জেলার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া, একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনিও সিএনজির যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই চারজন পথচারী মারা যান। এতে গুরুতর আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, সম্ভবত ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন ট্রাকচালক।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো