1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি সংসদে তুলে ধরলেন মুহিবুর রহমান মানিক

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও গোয়াইনঘাটের পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর গতকাল বৃহস্পতিবার দেয়া বক্তব্যে তিনি এই দাবি জানান। এসময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

ছাতক-দোয়ারাবাজার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে বলেন, ভোলাগঞ্জ, জাফলং, গোয়াইনঘাটে লাখ লাখ পাথর শ্রমিক বারকি নৌকা দিয়ে পাথর তুলে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে সেইখানে পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথরে নদী ভরাট হয়ে গেছে। আজ লাখ লাখ শ্রমিক বেকার। বিদেশ থেকে পাথর আমদানি না করে নদীর তলদেশ যে পাথরে ভরাট হয়ে গেছে সেই পাথর উত্তোলনের মধ্য দিয়ে উন্নয়নকে আরও বেগবান করা যাবে। এর ফলে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো