1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ভৈরবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব থেকেঃ

নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম আজিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভৈরবে জাতীয় পার্টির প্রার্থী এন কে সোহেল আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরবে রোজ গার্ডেন চায়নিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে না গেলে কিংবা নৌকার প্রার্থীকে ভোট না দিলে ইউনিয়ন পরিষদ থেকে সেবা প্রদান করা হবে না। তারা কোন সেবা পাবেনা। সেবা পেতে হলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বা নেতারা সার্টিফাইড করে দিলে সেবা প্রদান করা হবে।

গত ১৪ ডিসেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এস এম আজিজুল্লাহ ওরফে আরজু কুলিয়ারচরের আনন্দ বাজারে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে এমন বক্তব্য দিয়েছে । যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ও এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর ৭ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটাররা ও লাঙল প্রতীক প্রার্থী নুরুল কাদের সোহেল শঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই নয় আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা ও কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থী নুরুল কাদের সোহেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পর্টির সাধারন সম্পাদক রিয়াজুল হক। পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শামিম আহমেদ ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো