1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ডিবি’র অভিযানে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ডিবি পুলিশ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সোয়া ৬টার সময় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি) ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অষ্টগ্রাম থানাধীন বাঙ্গালপাড়া চকবাজারের নৌকাঘাটে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মো: জিবন ওরফে মাসুম (২৭), পিতা-মো: নাছির মিয়া, সাং-শ্রীঘর (ফকিরবাড়ী), মো: ওয়াসিম মিয়া (৩০), পিতা-মৃত অলি মিয়া, সাং-শ্রীঘর (কোনাবাড়ি), উভয় থানা-নাসিরনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। এসময় আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ৮ (আট)কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো