1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

ঘরেই বানিয়ে ফেলতে পারেন আস্ত মুরগির রোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন 

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৬ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: দেড় কেজি ওজনের মুরগি ১ চা চামচ লবণ দিয়ে মেখে নিন। মুরগির রানের অংশের দুই পা সুতার সাহায্যে শক্ত করে বেঁধে দিন। লবণ মাখা অবস্থায় রেখে দিন ১০ মিনিট। এতে ভেতরে প্রবেশ করবে লবণ।

প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে সামান্য ভেজে নিন মুরগি। প্যানে সয়াবিন তেল দিয়ে গরম মসলা ভেজে নিন। গরম মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে পৌনে এক কাপ পেঁয়াজ বাটা দিন। দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা ও দেড় চা চামচ রোস্টের মসলা দিন। স্বাদ মতো মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া, ৩ চা চামচ টমেটো সস ও সামান্য লবণ দিন। মসলা ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিতে পারেন চাইলে। কষানো হয়ে গেলে আস্ত মুরগি দিয়ে দিন। ৩/৪ মিনিট নেড়েচেড়ে ও উল্টেপাল্টে ভেজে নিন। আধা কাপ পানি দিন। মসলাসহ মুরগি সেদ্ধ করে নিন।

চুলার জ্বাল মিডিয়াম রাখবেন ও প্যান ঢেকে দেবেন। মাঝে মুরগি উল্টে দেবেন কয়েকবার। এক কাপ দুধে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিন ৫ মিনিট।

চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মসলা কষানোর সময় দিয়ে দেবেন। দুধের মিশ্রণ দিয়ে জ্বাল করুন আরও কিছুক্ষণ। ভুনা ভুনা হলে আধা চা চামচ চিনি ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট জ্বাল দিন। নামিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো